Close Menu
BD Digital Info
    Facebook X (Twitter) Instagram Threads
    Wednesday, September 9
    Facebook X (Twitter) Instagram
    BD Digital Info
    • Home
    • Quotes
    • Online Income
    • Game
    • Technology
    • Sports
    • Business
    • Cricket
    • Health
    BD Digital Info
    Home » জ্বালানি তেলের দাম বাড়ল
    News

    জ্বালানি তেলের দাম বাড়ল

    adminBy adminApril 19, 2026No Comments2 Mins Read
    জ্বালানি তেলের দাম বাড়ল
    Share
    Facebook Twitter Pinterest Threads Bluesky Copy Link

    চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে দাম দ্রুত বাড়ছে। এই পরিস্থিতির প্রভাব দেশের বাজারেও পড়েছে। অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে বাংলাদেশ সরকার ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে।

    নতুন নির্ধারিত দাম আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে। এ বিষয়ে শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৯ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    জ্বালানির ধরন আগের দাম (প্রতি লিটার) নতুন দাম (প্রতি লিটার)
    অকটেন ১২০ টাকা ১৪০ টাকা
    পেট্রল ১১৬ টাকা ১৩৫ টাকা
    কেরোসিন ১১২ টাকা ১৩০ টাকা
    ডিজেল ১০০ টাকা ১১৫ টাকা

    এর আগে ৩১ মার্চ ২০২৬ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সময়ে কেরোসিনের দাম ১১২ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা নির্ধারণ করা হয়। ফেব্রুয়ারি ও মার্চ মাসে এসব দামে জ্বালানি তেল বিক্রি হয়েছিলো।

    সোর্স: এখানে ক্লিক করুন

    অকটেন কেরোসিন জ্বালানি তেলের দাম বাড়ল ডিজেল পেট্রল
    Share. Facebook Twitter Pinterest Bluesky Threads Tumblr Telegram Email
    admin
    • Website

    Related Posts

    ItsNewzTalkies Com: The Ultimate Guide to this Online Platform

    May 19, 2026

    Newsapollo Com: Latest Breaking News & Live Updates

    April 14, 2026

    ইরাকের টাকার মান: ইরাকের ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৬

    January 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Update

    14 Days From Today: What Date Will It Be?

    September 8, 2026

    KLI Recruitment: Complete Guide to Becoming a Kotak Life Insurance Advisor

    August 31, 2026

    Best 2 Line Shayari for Husband in Hindi

    August 31, 2026

    Bikes Under 1 Lakh: Best Budget Motorcycles to Buy in 2026

    August 29, 2026

    Growth Navigate Funding: The Quiet Strategy Behind Faster Startup Growth

    August 24, 2026
    Categories
    • Blog
    • Business
    • Cricket
    • Game
    • Health
    • Islamic Post
    • News
    • Online Income
    • Quotes
    • Sim offer
    • Sports
    • Technology
    • Tips
    • Uncategorized
    © 2023 - 2026 bddigitalinfo.com | All Rights Reserved
    • Contact Us

    Type above and press Enter to search. Press Esc to cancel.